শিক্ষা বিস্তারের লক্ষ্য সামনে রেখে, ডোমার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ডোমার পৌরসভার বর্তমান মেয়র বিশিষ্ঠ্য শিল্পপতি জনাব আলহাজ্ব মনসুরুল ইসলাম (দানু) ও স্থানীয় জনগন এর যৌথ উদ্যোগে, বিপুল উৎসাহ-উদ্দীপনায়, ১৯৯৮ইং সালের ১ লা জুলাই তারিখে নীলফামারী জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দুরে কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নের ছোটরাউতা গ্রামে ৫ (বিঘা) জমির উপর এক নৈসর্গিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং শাহ্ রিন ইসলাম চৌধুরী তুহিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হয়।
- সু-সৃংখল ও পরিষ্কার পরিছন্ন প্রতিষ্ঠানিক পরিবেশ ।
- অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক/শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ।
- শিক্ষার উন্নয়ন অগ্রগতি ও উন্নতি সাধন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,জাতীয় দিবস সমূহ,বসন্ত উৎসব,পিঠা উৎসব,বার্ষিক বনভোজন, শিক্ষা সফর,ঈদে মিলাদুন্নবী (সাঃ),বার্ষিক মিলাদ মাহফিল,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম উৎসব, বিশ্ব কবি রবিন্দ্রনাথের জন্ম উৎসব ও মৃত বার্ষিকী,শিক্ষার্থীদের নবীণ বরণ ,বিদায় সম্বর্ধনা,এবং হিন্দু (সনাতন) ধর্মের শিক্ষার্থীদের জন্য স্বরস্বতী পুজা সহ আর ও অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়,সেই সাথে প্রতি বছর রোকেয়া দিবস পালন ও উৎযাপন করা হয়।
Our Team
মোঃ মোসাদ্দেক হোসেন (মানু)
সভাপতি
দয়াল চন্দ্র বর্মন
প্রধান শিক্ষক
আব্দুল করিম
অফিস সহকারি